ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গত কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণে ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারী দলের বরাতে মঙ্গলবার রাতে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। 

ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ওই রাজ্যে। এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ১৪ জন মাটিচাপা পড়েছেন। বাকি দুজন পানির অতিরিক্ত স্রোতে ভেসে গেছেন। ছয় হাজারের বেশি বাসিন্দাকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে।

পারনামবুকো রাজ্যের ১৪টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী বর্ষণের ফলে পার্শ্ববর্তী অ্যালাগোয়াস রাজ্যের ৩৩টি পৌরসভাতেও জরুর অবস্থা জারি করা হয়েছে, যেখানে অন্তত ৩ জনের মৃত্যু  হয়েছে এবং ১৮ হাজার বাসিন্দা ঘরছাড়া হয়েছেন। গত সপ্তাহে শুরু হয় বৃষ্টিপাত। সপ্তাহ শেষে তা ভারী বর্ষণে রূপ নেয়।

ভারী বর্ষণের শিকার অঞ্চলগুলোর জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো সোমবার ২১০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০

আপডেট টাইম : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২