ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফের গোলাগুলি যুক্তরাষ্ট্রের হাইস্কুলে, হতাহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের স্কুলে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন একজন বয়স্ক নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের গ্রাজুয়েশন সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। -এনবিসি নিউজ

বুধবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনবিসি নিউজ। নিউ অরলিন্স শহরের পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানস্থলের বাইরে গোলাগুলির এই ঘটনা ঘটে। স্থানীয় মরিস জেফ হাইস্কুলের স্নাতকরা সেখানে জড়ো হয়েছিলেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

 মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শীট বলেছেন, অনুষ্ঠানস্থলের বাইরে গুলিবিদ্ধ হতাহত তিনজনই সেখানে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গিয়েছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীদের গুলিতে গত মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছিলেন। শিক্ষার্থী ছাড়া নিহতদের বাকি দু’জন প্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে ওই শিশুদের শিক্ষিকাও ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফের গোলাগুলি যুক্তরাষ্ট্রের হাইস্কুলে, হতাহত ৩

আপডেট টাইম : ০৯:৩৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২