ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১ মাস পর্যন্ত কাটা পেঁয়াজ সংরক্ষণের নিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ব্যবহার হয়ে থাকে। বলা চলে, পেঁয়াজ ছাড়া রান্না করার কথা চিন্তাই করা যায় না। খাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজ অতুলনীয়। এছাড়াও এটি আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক।

রান্নার জন্য একসঙ্গে অনেক পেঁয়াজ কাটতে হয়। অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি পেঁয়াজ কেটে ফেলেন অনেকেই। আমরা জানি কাটা পেঁয়াজ বেশিক্ষণ ভালো থাকে না। কিন্তু এই টিপসটি জানা থাকলে সহজেই আপনি কাটা পেঁয়াজ ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অনায়াসেই। চলুন তবে জেনে নেয়া যাক সেই টিপসটি-

পেঁয়াজ কেটে সংরক্ষণ করার জন্য ভুলেও সেগুলো পানি দিয়ে ধুবেন না। পানি দিয়ে ধুলে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন না। তাই প্রথম পেঁয়াজ গুলো আপনার প্রয়োজন মতন কেটে নিন। কিউব কিংবা চপ করে নিন। তারপর একটি বাটিতে কাটা পেঁয়াজগুলো নিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল বা সরিষার তেল মাখিয়ে নিন। আপনি ভিনেগারও ব্যবহার করতে পারেন। ভালোভাবে তেল মাখানো হয়ে গেলে একটি এয়ার টাইট পলি ব্যাগে কাটা পেঁয়াজগুলো ভরে পলি ব্যাগের মুখ বন্ধ করে দিন। তারপর একটি বক্সে ভরে ফ্রিজে রেখে দিন। এভাবে আপনি পেঁয়াজ ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে প্রথমে পেঁয়াজগুলো আপনার পছন্দ মতন কেটে নিন। তারপর কাটা পেঁয়াজ একটি এয়ার টাইট ব্যাগে ভরে ব্যাগ থেকে বাতাস বের করে দিয়ে মুখ আটকিয়ে দিন। এবার এই ব্যাগ ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে আপনি এই পেঁয়াজ ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১ মাস পর্যন্ত কাটা পেঁয়াজ সংরক্ষণের নিয়ম

আপডেট টাইম : ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২