ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উন্মুক্ত করা হলো বিশ্বের দীর্ঘতম কাচের ব্রিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ উন্মুক্ত করা হলো বিশ্বের দীর্ঘতম কাচের ব্রিজ‘বাখ লং’ বা শ্বেতকায় ড্রাগন । এটি বিশ্বের সবচেয়ে বড় কাচের ব্রিজ
‘বাখ লং’ বা শ্বেতকায় ড্রাগন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কাচের ব্রিজ। এ ব্রিজের দৈঘ্য ২০৭৩ ফুট লম্বা। ব্রিজটি নির্মাণ করেছে ভিয়েতনাম।
দেশটির সোন লা শহরের এ সেতু টেক্কা দিল চীনের রেকর্ডকে। আর সে কারণে উদ্বোধনী আসরেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে এটি। শনিবার খুলে দেওয়া হয়েছে এ পর্যটন কেন্দ্রটি। সোমবার (৩০ মে) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

২০৭৩ ফুটের সেতুটি পাড়ি দিতে অবশ্য পর্যটকদের দরকার প্রচণ্ড মানসিক শক্তি। তিনস্তর বিশিষ্ট ভারী কাচ দিয়ে বানানো হলেও নিচের দিকে তাকালেই মাথা ঘুরে যায়। কারণ, দুটি পবর্তের মধ্যকার গিরিখাদ প্রায় পাঁচশ ফুট গভীর। সাড়ে ৪শ’ মানুষের ধারণক্ষমতা সম্পন্ন সেতুটি। পাহাড়ের কোল থেকে সৌন্দর্য উপভোগের জন্য দুই প্রান্তে রয়েছে দীর্ঘ সড়ক।

সেতুটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্সের প্রতিনিধিরাও। তারা ভিয়েতনাম প্রশাসনের হাতে তুলে দিয়েছেন সম্মাননা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রতিনিধি গ্লেন পোলার্ড বলেন, বিশ্বের দীর্ঘতম গ্লাস ব্রিজের রেকর্ড এখন ভিয়েতনামের। প্রকৃতির কোনো ক্ষতি না করে স্থাপনাটির নির্মাণশৈলী এক কথায় অসাধারণ। আমার মনে হয়, স্থাপনাটি অনেক পর্যটককে আকর্ষণ করবে।

প্রসঙ্গত, পূর্বে দীর্ঘ ও সর্ববৃহৎ কাচের ব্রিজের রেকর্ড ছিল চীনের গুয়াংডংয়ের নিকট। সেই সেতুর দৈর্ঘ্য ১৭শ’ ২৬ ফুট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উন্মুক্ত করা হলো বিশ্বের দীর্ঘতম কাচের ব্রিজ

আপডেট টাইম : ০৭:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২