ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভিন্ন সম্প্রদায়ে প্রেমের জেরে ১০ বাড়িতে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মেয়েটি চৌহান সম্প্রদায়ের আর ছেলেটি ছিল পানওয়ার গোষ্ঠীর। ভালোবেসেছেন একে অন্যকে।

পরে মেয়ের পরিবারের লোকজন নিজেদের সম্প্রদায়ের কাছে অপহরণের অভিযোগ জানান। এরপর লোকজন দল বেঁধে গিয়ে আগুন লাগিয়ে দেয় সেই যুবকের এলাকার অন্তত ১০টি বাড়িতে।

এ ঘটনা ঘটেছে পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের রোহরিতে। আগুন দেওয়ার ঘটনায় বাড়িতে আটকে পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোহরির কাছে ওই যুবকের গ্রাম শাম কালাদিতে এসে তাণ্ডব চালায় ১০-১২ জনের একটি দল। একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে সবাই পালিয়ে গেছেন।

পাকিস্তানে সম্মান রক্ষায় খুনের ঘটনা খুব সাধারণ একটি বিষয়। এ দেশের মানবাধিকার কমিশনের রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতি বছর সম্মান রক্ষায় গড়ে অন্তত ১১৭০টি খুনের ঘটনা ঘটে পাকিস্তানে। শুধু সিন্ধু প্রদেশেই গত বছর ১২৮টি ঘটনা নথিভুক্ত হয়েছিল।

প্রসঙ্গত, এদিন আরও একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। পাঞ্জাব প্রদেশে খুন করা হয়েছে পাক-বংশোদ্ভূত দুই স্পেনীয় বোনকে। অভিযোগ রয়েছে- পরিবারের সম্মান রক্ষায় তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভিন্ন সম্প্রদায়ে প্রেমের জেরে ১০ বাড়িতে আগুন

আপডেট টাইম : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২