ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মাঙ্কিপক্স বিশ্ব মহামারি হওয়ার সম্ভাবনা নেই: ডব্লিউএইচও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বিশ্ব মহামারিতে রূপ নেবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 সোমবার সংস্থাটির এক কর্মকর্তা এ কথা বলেছেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, মাঙ্কিপক্স সংক্রমিত মানুষ, যাদের রোগের উপসর্গ দেখা যাচ্ছে না, তাদের কাছ থেকে অন্যরা সংক্রমিত হতে পারে কিনা সেটি এখনো স্পষ্ট হওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ৩০০ বেশি মানুষের মাঙ্কিপক্স শনাক্ত হওয়া এবং এ রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে খবর এসেছে। এর বেশিরভাগই ঘটেছে ইউরোপের দেশগুলোতে।

মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জনস্বাস্থ্যে সম্ভাব্য জরুরি পরিস্থিতির’ (পিএইচইআইসি) নিরিখে মূল্যায়ন করা হবে কিনা তা চিন্তা-ভাবনা করে দেখছে ডব্লিউএইচও।

যেমনটি করা হয়েছিল কোভিড-১৯ এবং ইবোলার প্রাদুর্ভাবের ক্ষেত্রে। মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হলে রোগটির বিস্তার ঠেকাতে দ্রুত গবেষণা এবং এর জন্য তহবিল প্রাপ্তির দ্বার খুলে যাবে।

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বিশ্ব মহামারিতে রূপ নিতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ডব্লিউএইচওর হেলথ ইমার্জেন্সিজ প্রোগামের গুটিবসন্তবিষয়ক বিভাগের প্রধান রোসামুদ লুইস বলেন, আমরা জানি না। তবে এমনটি হবে বলে আমরা মনে করছি না। এ মুহূর্তে আমরা বিশ্ব মহামারি নিয়ে উদ্বিগ্ন নই।

তিনি আরও বলেন, এই রোগে আক্রান্ত উপসর্গবিহীন মানুষদের কাছ থেকে ভাইরাসটি কোনোভাবে ছড়াচ্ছে কিনা সে ব্যাপারে আমাদের হাতে তেমন তথ্য নেই। ফলে এভাবে মাঙ্কিপক্স ছড়াচ্ছে কিনা সেটি আমরা সত্যিই এখনো জানি না।

ডব্লিউএইচওর তথ্যমতে, গত ২৬ মে পর্যন্ত বিশ্বের ২৩ দেশে ২৫৭ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তা ছাড়া আরও ১২০ জন এ রোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো এ রোগে কারও মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মাঙ্কিপক্স বিশ্ব মহামারি হওয়ার সম্ভাবনা নেই: ডব্লিউএইচও

আপডেট টাইম : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২