ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জ্বলছে দনবাস, পুতিনের পরবর্তী লক্ষ্য নিয়ে জল্পনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমে মারিউপোল। ক্রমে গোটা দনবাস এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে আনতে বদ্ধপরিকর রাশিয়া। এই মুহূর্তে রুশদের লক্ষ্য লুহানস্কের সেভেরোডনেৎস্ক শহর। গত কয়েক দিন ধরে ভয়ানক যুদ্ধ চলছে দনবাসের পূর্বপ্রান্তের এই শহরটিতে। দুই-তৃতীয়াংশ দখল করে নিয়েছে রুশরা। তবে নিয়ন্ত্রণ এখনো ইউক্রেনের হাতে।

লুহানস্কের গভর্নর সেরহি হাইডাইয়ের অভিযোগ, পরিকল্পনামাফিক গোটা শহরটাকে গুঁড়িয়ে দিচ্ছে রুশ সেনারা। ঠিক যেমনটা করা হয়েছিল মারিউপোলে। আবাসন থেকে সিনেমা হল, রুশ হামলার থেকে রেহাই পাচ্ছে না কিছুই।

সেরহি দাবি করেছেন, একাধিক বাসিন্দার মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে ইউক্রেন সরকারের কাছে এক রকম স্পষ্ট, এটিও রাশিয়ার দখলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। কারণ, লুহানস্কের বড় শহরগুলোর মধ্যে একমাত্র সেভেরোডনেৎস্কই রাশিয়ার হাতে ছিল না। কিন্তু যা পরিষ্কার নয়, তা হলো দনবাস দখলের পরে কী করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!

তিনি জানান, নিপ্রো শহরে একটি ইউক্রেনীয় যুদ্ধবিমান এসইউ ২৫-কে গুলি করে নামিয়েছে রুশ সেনাবাহিনী।

কোনাশেনকোভ বলেন, সব মিলিয়ে ৩ শ’রও বেশি জাতীয়তাবাদীকে হত্যা করা হয়েছে, অন্তত ৫০টি সেনা ইউনিট ও সেনাবাহিনীর বিশেষ অস্ত্রভান্ডার ধ্বংস করা হয়েছে। এসব দেখেশুনে প্রশ্ন উঠছে, দনবাসের পরে কি আদৌ থামবেন পুতিন! ইউক্রেন-অভিযানে কি অব্যাহতি দেবেন?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জ্বলছে দনবাস, পুতিনের পরবর্তী লক্ষ্য নিয়ে জল্পনা

আপডেট টাইম : ০৬:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২