ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অবশেষে ৯০ হাজার টন রুশ তেল পেতে যাচ্ছে শ্রীলঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ তীব্র অর্থনৈতিক মন্দাসহ তেল সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় অবশেষে ৯০ হাজার টন অপরিশোধিত রুশ তেল পেতে যাচ্ছে। সাত কোটি ২৬ লাখ মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে জ্বালানি তেলে আবারও ঘুরবে যানবাহনের চাকা।
শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, দ্বীপ দেশটির একমাত্র তেল শোধানাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশন পুনরায় সচল করার পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবিলায় কাজ করছে সরকার।
কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, শ্রীলঙ্কা সে দেশের একমাত্র শোধনাগারে কাজ পুনরায় শুরু করতে রাশিয়ার তেলের একটি চালান ডেলিভারি নিয়েছে।
সাত কোটি ২৬ লাখ মার্কিন ডলার পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রায় এক মাসের বেশি সময় ধরে কলম্বো বন্দরের দিকে অবস্থান করছিল রুশ তেলবাহী কন্টেইনারটি।
চরম অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরে জ্বালানি, খাদ্য ও ওষুধ আমদানি করতে পারছিল না। পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে, জ্বালানি সংকটের কারণে গাড়ির চাকা ঘুরছে না দক্ষিণ এশিয়ার দেশটিতে। অবশেষে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের চালানের মাধ্যমে সচল হতে যাচ্ছে একমাত্র জ্বালানি শোধনাগার সিলন পেট্রোলিয়াম করপোরেশন। এটি প্রায় ৬৫ দিন বন্ধ ছিল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অবশেষে ৯০ হাজার টন রুশ তেল পেতে যাচ্ছে শ্রীলঙ্কা

আপডেট টাইম : ০৯:৩০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২