ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি ২০ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তার নিয়োগ, স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

তিন বেলায়ই নুডলস খেতে দেওয়ায় স্ত্রীকে তালাক!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বামীকে সকাল, দুপুর ও রাত— তিন বেলাই খেতে দেওয়া হয় নুডলস। স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন ভারতের এক ব্যক্তি।

দেশটির কর্নাটক রাজ্যের মহিসুর জেলা ও দায়েরা আদালতের বিচারক এমএল রঘুনাথের বিবরণে বিবাহবিচ্ছেদের এ ঘটনা সামনে এসেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রঘুনাথ জানান, তিনি যখন কর্নাটক রাজ্যের বিচারক ছিলেন, তখন তার কাছে এ বিবাহবিচ্ছেদের আবেদনটি আসে।

বিবাহবিচ্ছেদের আবেদনে স্বামী অভিযোগ করেন, ম্যাগি নুডলস ছাড়া আর কোনো খাবার রান্না করতে জানতেন না তার স্ত্রী।

তাই তাকে সকালের নাশতা, মধ্যাহ্নভোজ ও রাতের খাবার হিসেবে ম্যাগি নুডলস দিতেন স্ত্রী।

স্বামী আরও অভিযোগ করেন, তার স্ত্রী দোকানে গিয়ে শুধু ইনস্ট্যান্ট নুডলসই কিনে আনতেন।

তিন বেলাতেই স্বামীকে ম্যাগি নুডলস খেতে দেওয়া কেন্দ্র করে বিবাহবিচ্ছেদের আবেদন হওয়ায় মামলাটির নাম ‘ম্যাগি মামলা’ দিয়েছিলেন বিচারক রঘুনাথ।

রঘুনাথ জানান, শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

বিচারক রঘুনাথ বলেন, বিবাহবিচ্ছেদের মামলা বাড়ছে। বিবাহবিচ্ছেদ চাইতে হলে কোনো দম্পতিতে কমপক্ষে এক বছর একসঙ্গে থাকতে হয়। এ ধরনের কোনো আইন না থাকলে বিয়ের আসর থেকেই বিচ্ছেদের আবেদন আসতে পারে বলে মন্তব্য করেন রঘুনাথ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

তিন বেলায়ই নুডলস খেতে দেওয়ায় স্ত্রীকে তালাক!

আপডেট টাইম : ০৩:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২