ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ। খবর আলজাজিরার।

রাশিয়ার অভিযান ঘিরে এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমা দেশগুলো। এ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল মস্কো।

রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর ‘বুদ্ধিমান লোকজন’ ইউক্রেনের অস্ত্রভাণ্ডার আরও বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন।

সম্প্রতি কিয়েভকে ভারি অস্ত্র দিয়ে সহায়তা করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, তাদের আরও শক্তিশালী কামান দরকার। এ একটি দিক দিয়েই তারা মস্কোর চেয়ে পিছিয়ে আছেন।

এদিকে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে সহায়তা করতে গত কয়েক সপ্তাহে আগ্রহ প্রকাশ করে আসছে আমেরিকা ও তার মিত্রদেশগুলো। এসব অস্ত্রের মধ্যে রয়েছে এম-৭৭৭ হোইতজার কামান।

এ ছাড়া হোয়াইট হাউস কিয়েভকে এম-১৪২ রকেট নিক্ষেপ ব্যবস্থা দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। এই ব্যবস্থায় ব্যবহার করা গোলা কয়েকশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ না নিলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা সবসময় ইউক্রেনের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আপডেট টাইম : ১০:৪৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২