ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে নিহত ৩১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নাইজেরিয়ার রিভারস প্রদেশের রাজধানী পোর্ট হারকোর্টের পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বলেছেন, শনিবার ভোরের দিকে খাবার খেতে আসা শত শত মানুষের গির্জার ভেতরে প্রবেশের সময় পদদলনের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, লোকজন সেখানে অনেক আগেই চলে আসেন এবং কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করেছিলেন। যে কারণে পদদলনের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে স্থানীয় সংবাদমাধ্যম পাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি ‘শপ ফর ফ্রি’ অনুষ্ঠানের জন্য প্রচুর লোকজন জড়ো হয়েছিলেন। গির্জার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়ার জন্য অনেকে শুক্রবার থেকে সারিতে দাড়িয়ে ছিলেন।
গির্জায় নিহত এবং আহতদের উদ্ধারের পর পার্শ্ববর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে নিহত ৩১

আপডেট টাইম : ১০:০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২