ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জেলেনস্কির অভিযোগ : দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে দেশটির দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দেওয়ার অভিযোগ করেছে কিয়েভ। শুক্রবার (২৭ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের প্রায় অর্ধেক শস্য রফতানি সরবরাহ বর্তমানে বন্ধ রয়েছে, কারণ রাশিয়া কৃষ্ণ সাগর ও আজভ সাগরের মধ্য দিয়ে দেশের প্রধান রফতানি রুটটি অবরোধ করে রেখেছে। এমন পরিস্থিতিকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য সম্ভাব্য ‘বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি বলেন, সাইলোতে ২২ মিলিয়ন টন শস্য রাখা হয়েছে। আমরা সেগুলো আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে পারছি না। অথচ যেখানে এই সময়ে বিশ্ব বাজারে এসব খাদ্যশস্যের খুবই প্রয়োজন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, জাতিসংঘের অনুমান দুর্ভিক্ষে চলতি বছর অতিরিক্ত ৫০ মিলিয়ন মানুষকে প্রভাবিত করতে পারে। যা একটি অনুমান, তবে এ সংখ্যা আরও বেশি হবে।
এর আগে মস্কোর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভøাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়ান ফেডারেশন শস্য ও সার রপ্তানির মাধ্যমে খাদ্য সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত। তবে শর্ত থাকে যে পশ্চিমাদের আরোপ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’
রাশিয়ার অবস্থানকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্য সংকটকে অস্ত্র বানিয়ে ‘বিশ্বের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা’ করছেন পুতিন। সূত্র : আল জাজিরা, সিএনএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জেলেনস্কির অভিযোগ : দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে রাশিয়া

আপডেট টাইম : ০৫:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২