ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গাড়ি খাদে পড়ে ৭ ভারতীয় সেনা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৭ জওয়ান নিহত এবং আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে তুরতুক সেক্টরে সেনাবাহিনীর জওয়ানদের বহনকারী সামরিক গাড়িটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতীয় সেনাবাহিনীর ওই গাড়িতে করে ২৬ জন জওয়ান পারতপুর ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের ফরোয়ার্ড পোস্টের দিকে যাচ্ছিলেন।

কিন্তু আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন ৫০/৬০ ফুট খাদে পড়ে যায়। গাড়িটি গড়াতে গড়াতে সায়ক নদীতে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। আহতদের উদ্ধার করে পারতপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আশপাশের এলাকার লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয় এবং নদীতে পড়ে যাওয়া সব সেনা জওয়ানদের উদ্ধার করা হয়।

গুরুতর আহত জওয়ানদের বিমানবাহিনীর সহায়তায় এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ডে পাঠানো হয়েছে। নিহত জওয়ান ও আহতদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, লাদাখে গাড়ি দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সৈন্যদের হারিয়ে গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আশাকরি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের সঙ্গে কথা হয়েছে। আহত জওয়ানদের সম্ভাব্য সবরকম সাহায্য করছে সেনাবাহিনী।

ভয়াবহ ওই দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গাড়ি খাদে পড়ে ৭ ভারতীয় সেনা নিহত

আপডেট টাইম : ১০:১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২