ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ট্যাটুতে ‘৭৮৬’ লেখা থাকায় কেটে নেয়া হলো মুসলিম যুবকের হাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে এক যুবকের হাতে মুসলমানদের জন্য পবিত্র সংখ্যা হিসেবে গণ্য করা ‘৭৮৬’ থাকায় তার হাত কেটে নিয়েছে স্থানীয়রা।

উত্তর প্রদেশের বাসিন্দা ইখলাখ সলমনি। ২০২০ সালে চাকরি নিয়ে হরিয়ানার পানিপথে বসবাস শুরু করেন ইখলাখ। তার হাতে একটা ট্যাটু ছিল। যার মূল বিষয় ৭৮৬, অনেকে যাকে ইসলাম ধর্মের পবিত্র সংখ্যা হিসেবে গণ্য করে। কিছু দিন আগে তার হাত কেটে নেয়া হয় বলে পুলিশে অভিযোগ করেন তিনি।

একই দিনে ইখলাখের বিরুদ্ধেও অভিযোগ করা হয়। আগস্ট মাসে তিনি নাকি পরিবারের এক নাবালককে যৌন হেনস্তা করেন। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় রেললাইনে পড়ে গিয়েছিলেন তিনি। ওই সময় তার হাত ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ, পাল্টা অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত আদালত উঠে ঘটনাটি।

কিন্তু আদালতে ইখলাখের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ টেকেনি। তার বিরুদ্ধে দায়ের হওয়া চার্জশিট নিয়ে একাধিক প্রশ্ন তুলেন বিচারপতি। ইখলাখের বিরুদ্ধে যৌন হেনস্তার প্রমাণ মেলেনি। শুধুমাত্র ওই নাবালক, তার বাবা ও আত্মীয়র বয়ানের উপর ভিত্তি করে ওই যুবককে দোষী প্রমাণিত করা যায়নি।

আগস্ট মাসে যৌন হেনস্তা করা হলেও এতদিন বাদে কেন অভিযোগ দায়ের হলো, তা নিয়েও প্রশ্ন তুলেন বিচারপতি। এ প্রসঙ্গে সরকারি আইনজীবীর ব্যাখ্যাও সন্তোষজনক নয় বলে জানান তিনি। স্বাভাবিকভাবে আদালতের রায়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ট্যাটুতে ‘৭৮৬’ লেখা থাকায় কেটে নেয়া হলো মুসলিম যুবকের হাত

আপডেট টাইম : ১১:২৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২