ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রেড জোন রক্ষায় সেনা মোতায়েনের ঘোষণা পাকিস্তান সরকারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামাবাদের ‘রেড জোনের’ নিরাপত্তায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার। ইতোমধ্যে দেশটির বর্তমান সরকার সেনাবাহিনী মোতায়েনের অনুমতিও দিয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ টুইটে বলেছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

টুইটে তিনি এ বিষয়ক একটি প্রজ্ঞাপন যুক্ত করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যে ভবনগুলো সুরক্ষিত রাখা হবে তার মধ্যে রয়েছে— সুপ্রিমকোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রী ভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় ও কূটনৈতিক ছিটমহল।

বৃহস্পতিবার মাঝ রাতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা আজাদি মার্চ ইসলামাবাদে প্রবেশ করেছে। ইমরান খান এখান থেকে ডিচকে তার দলের কর্মী–সমর্থকদের কাছে যাবেন। তার এই কর্মসূচি ঠেকাতে বর্তমান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে পিটিআইয়ের ডাকা আজাদি মার্চ ঘিরে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর দিকে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজাদি মার্চ ঠেকাতে পুলিশ ইসলামাবাদের সড়কে সড়কে প্রতিবন্ধকতা বসালেও সেগুলো সরিয়ে ফেলেছেন কর্মীরা।

দেশটির বৃহত্তম পাঞ্জাবপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পিটিআইকর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাহোরে দফায় দফায় সংঘাত হয়েছে। এমন পরিস্থিতিতেও ইমরান খান কোনো বাধাই আজাদি মার্চ ঠেকাতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন।

পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান বুধবার সমর্থকদের প্রকৃত স্বাধীনতার জন্য ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরুর আহ্বান জানান। তার এ আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রেড জোন রক্ষায় সেনা মোতায়েনের ঘোষণা পাকিস্তান সরকারের

আপডেট টাইম : ১০:২০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২