ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

হাইকোর্টের দেয়া রায়কে যুগান্তকারী সিদ্ধান্ত – রুহুল কবির রিজভী।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬
  • ৪০৭ বার

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়কে যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা ঐতিহাসিক, মনুমেন্টাল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমর্যাদা বৃদ্ধি পেল। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরও দৃঢ়তর হলো।’
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, এই রায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা সুগভীরভাবে নিশ্চিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঐতিহাসিক রায়কে সাধুবাদ জানাচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে ষোড়শ সংশোধনী বাতিল করেন হাইকোর্ট। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায়ে এ-সংক্রান্ত আদেশ দেয়া হয়।
সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সংশোধনী বাতিল করা হয়। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আর জাতীয় সংসদের হাতে থাকল না। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে আইনমন্ত্রী বলেছিলেন, আগামী রবি অথবা সোমবারের মধ্যে আপিল করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

হাইকোর্টের দেয়া রায়কে যুগান্তকারী সিদ্ধান্ত – রুহুল কবির রিজভী।

আপডেট টাইম : ০২:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০১৬