ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র পঙ্গু হয়ে গেছে, বারাক ওবামার ক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ২১ জনকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘটনার জেরে রিপাবলিকান আইনপ্রণেতা ও দেশটির ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণভাবে দায়ী করেছেন ওবামা।

এক টুইট বার্তায় ওবামা বলেছেন, ‘ভয় নয় বরং একটি বন্দুক লবি ও একটি রাজনৈতিক দলের দ্বারা যুক্তরাষ্ট্র প্যারালাইজড বা পঙ্গু হয়ে গেছে।’

 আরেক টুইটে ওবামা বলেন, ‘দেশজুড়ে বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দিচ্ছেন, গল্প শোনাচ্ছেন, গান গাইছেন। তবে তারা চিন্তিত যে, আগামীকাল তাঁরা তাদের বাচ্চাদের স্কুলে নামিয়ে দেওয়ার পর কিংবা তাদের নিয়ে মুদি দোকান বা অন্য কোনো জায়গায় যাওয়ার পর কী ঘটতে পারে!’

ওবামা আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলো চাইলে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করতে পারে। কিন্তু, তাঁরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক নয়।’

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবোট বলেন, ‘ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।’

ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

গ্রেগ অ্যাবোট আরও বলেন, ‘বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তাঁর হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে আরেকটি রাইফেল ছিল।’

এই ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, আজ বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো। তবে, ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্র পঙ্গু হয়ে গেছে, বারাক ওবামার ক্ষোভ

আপডেট টাইম : ০২:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২