ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারের সৈকতে মিলল ১৪ রোহিঙ্গার মরদেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের একটি সৈকতে ১৪ জন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (২৩ মে) এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 স্থানীয় একজন রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট জানান, পশ্চিম মিয়ানমার থেকে নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন রোহিঙ্গারা।

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত প্যাথেইন জেলার পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে বলেন, চৌদ্দটি মৃতদেহ পাওয়া গেছে।   নৌকার মালিকসহ ৩৫জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমার রেসকিউ অর্গানাইজেশন প্যাথেইনের সদস্য বলেন, রোববার (২২ মে) আটজন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট জানান, নিহতদের মধ্যে ১২ জন নারী ও দুই শিশু রয়েছে। নৌকাটি মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডাং, মংডু এবং সিত্তওয়ে শহর থেকে লোকদের নিয়ে যাচ্ছিল।

২০১৭ সালে সেনা অভিযানের জেরে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে যায়। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশে এসে আশ্রয় নেয়। প্রতি বছর শত শত রোহিঙ্গা সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা চালায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারের সৈকতে মিলল ১৪ রোহিঙ্গার মরদেহ

আপডেট টাইম : ১১:০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২