ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিনের অপেক্ষার পর পাম তেলের ওপর ইন্দোনেশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ (২৩ মে)। অভ্যন্তরীণ বাজারে সংকট দেখা দেওয়ায় গত ২৮ এপ্রিল সব ধরনের পাম তেল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ইন্দোনেশিয়ার সরকার। এরপরই বাংলাদেশসহ দেশে দেশে পাম তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। কারণ বৈশ্বিক চাহিদার প্রায় ৬০ শতাংশ একাই সরবরাহ করে ইন্দোনেশিয়া। অন্যদিকে বাংলাদেশ চাহিদার ৮০ শতাংশ ভোজ্যতেল দেশটি থেকে আমদানি করে।

এর আগে পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সোমবার (২৩ মে) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান তিনি।

ইন্দোনেশিয়ার সরকারের এমন ঘোষণার পরই আন্তর্জাতিক ভোজ্যতেলের বাজারে স্বস্তির আভাস দেখা যায়। আশাবাদী হন বাংলাদেশিরাও।

ইন্দোনেশীয় সরকারের লক্ষ্য ছিল, স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৪ হাজার রুপিয়ায় (প্রায় ৮৩ টাকা) নামানো। কিন্তু সেই লক্ষ্য পূরণ না হওয়ার আগেই দেশের ভেতরে ও বাইরে থেকে তীব্র চাপের মুখে শেষপর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য হয় উইদোদো প্রশাসন।

ইন্দোনেশিয়ায় পাম তেল রপ্তানি বন্ধের প্রতিবাদে গত মঙ্গলবার (১৭ মে) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেন শত শত কৃষক। সরকারের ওই সিদ্ধান্তে রোজগার অর্ধেকে নেমে যায় বলে অভিযোগ করেন তারা। নিষেধাজ্ঞা দ্রুততম সময়ে প্রত্যাহার না হলে এর চেয়েও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন দেশটির পাম চাষিরা।

এ অবস্থায় গত বৃহস্পতিবার (১৯ মে) পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন উইদোদো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে আজ

আপডেট টাইম : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২