ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারত থেকে এলো এক লাখ পাঁচ হাজার টন গম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজার চড়া থাকার মধ্যে ভারত থেকে সপ্তাহের ব্যবধানে এক লাখ পাঁচ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ।

সর্বশেষ ‘ভি স্টার’ নামে একটি জাহাজ সরকারিভাবে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে শনিবার চট্টগ্রাম বন্দর সীমায় এসে পৌঁছায়।
এর আগে গত ১৬ মে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে আরেকটি জাহাজ ‘ইম্মানুয়েল সি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে।
আমদানি করা এসব গম পরীক্ষা শেষে খালাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান।
চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তরের উপ-নিয়ন্ত্রক সুনীল দত্ত বলেন, রোববার ‘ভি স্টার’ জাহাজটি ভারত থেকে গম নিয়ে গভীর সমুদ্রের কুতুবদিয়া অংশে পৌঁছেছে। এসব গমের নমুনা পরীক্ষার পর খালাস করা হবে।
“প্রথমে জাহাজটি থেকে কিছু গম লাইটার করে ড্রাফট কমানোর পর খালাসের জন্য বন্দরের সাইলো জেটিতে আনা হবে।”
‘ইম্মানুয়েল সি’ জাহাজটি থেকে পণ্য খালাস ইতোমধ্যে শুরু হয়েছে। তার আগে নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এ জাহাজেরও ড্রাফট কমার পর সাইলো জেটিতে এনে গম খালাস হবে।
খাদ্য বিভাগের কর্মকর্তা সুনীল দত্ত বলেন, “‘জি টু জি চুক্তির আওতায় এসব গম এসেছে।”
ইউক্রেইন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে গমের দাম চড়া হয়ে ওঠার মধ্যে বাংলাদেশের গম আমদানির প্রধান উৎস হয়ে ওঠা ভারত গত ১৪ মে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।
খাদ্য বিভাগের কর্মকর্তারা দাবি করছেন, রপ্তানি নিষেধাজ্ঞা দিলেও সরকারি পর্যায়ে ভারত থেকে গম আনতে কোনো বাধা নেই। সরকারি পর্যায়ে আরও গম ভারত থেকে আনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারত থেকে এলো এক লাখ পাঁচ হাজার টন গম

আপডেট টাইম : ১০:১৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২