ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৯৫ বছর বয়সে প্রথমবার বিয়ের পিঁড়িতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কথায় আছে বয়স কেবল সংখ্যামাত্র।  সেটাই যেন প্রমাণ করলেন এই ব্যক্তি। ২৩ বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিকাকেই জীবন সঙ্গী করে নিলেন তিনি। অবশ্য নতুন জীবন শুরু করতে একটু দেরিই হয়ে গেল তার। ৯৫ বছর বয়সে জীবনে প্রথমবার বসলেন বিয়ের পিঁড়িতে। তবে পাত্রীর বয়সও নেহায়েত কম হয়নি। নয় নয় করেও ৮৫টি বসন্ত পেরিয়ে গেছে পাত্রীরও।

ইংল্যান্ডের কার্ডিফের ওই দম্পতির সাতপাঁকে বাঁধা পড়ার খবর হয়েছে শিরোনাম।

২৩ বছর আগে একটি গির্জায় দেখা হয়েছিল পাত্র জুলিয়ান ময়েল এবং পাত্রী ভ্যালেরি উইলিয়ামসের। এতদিন পরে সেই গির্জাতেই বিয়েটা সেরে ফেলেন ওই দম্পতি। এতদিন পরিচয় থাকলেও বিয়ের সিদ্ধান্ত নেন মাত্র তিনমাস আগে। বিয়ের অনুষ্ঠানে প্রায় ৪০ জন বন্ধু উপস্থিত ছিলেন।

পেশায় অপেরা গায়ক ছিলেন জুলিয়ান। তাই বিয়ের আসরেও অপেরা গান হয়েছে। বিয়ের পরে হানিমুনের পরিকল্পনাও সেরে ফেলেছেন তারা। জুলিয়ানের জন্মস্থান অস্ট্রেলিয়াতে বেড়াতে যাবেন নবদম্পতি।

এই বয়সে প্রণয়ে বাঁধা পড়ার অনুভূতি জানিয়ে ভ্যালেরি বলেন, বিশ্বাসই করতে পারছি না।

অন্যদিকে জুলিয়ান মজা করে বলেছেন, আগে কখনও বিয়ে করছি বলে তো মনে করতে পারছি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৯৫ বছর বয়সে প্রথমবার বিয়ের পিঁড়িতে

আপডেট টাইম : ০৯:২৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২