ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ দেশে ছড়িয়ে পড়েছে মাংকিপক্স, আবারও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসরাইল ও সুইজারল্যান্ডের পর নতুন করে আরও একটি দেশে ছড়িয়েছে মাংকিপক্স। অস্ট্রিয়ায় শনাক্ত হয়েছে এই রোগে আক্রান্ত রোগী। এ নিয়ে বিশ্বের ১৫ দেশে ছড়িয়ে পড়েছে রোগটি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও সুইজারল্যান্ড জানিয়েছে তাদের দেশে একজন করে রোগী শনাক্ত হয়েছে। তারা সম্প্রতি বিদেশ সফর করে এসেছে। ইসরাইল সন্দেহভাজন আরও কয়েকজন রোগীর পরীক্ষা-নিরীক্ষা করছে।

প্রথম মাংকিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায় যুক্তরাজ্যে। এর পর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনেও এই রোগে আক্রান্ত রোগী পাওয়া যায়। ইউরোপের দেশগুলোসহ কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০ জনের বেশি লোকের মাংকিপক্স সংক্রমণ ধরা পড়ে।

সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাংকিপক্সে আক্রান্ত হাজারও রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এত দিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলে, মাংকিপক্স আরও ছড়াতে পারে। তবে মাংকিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকার কথা এখনো বলেননি বিশেষজ্ঞরা। তবে বিবিসি বলছে, কয়েকটি দেশ এরই মধ্যে গুটিবসন্তের টিকা সংরক্ষণ করতে শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

১৫ দেশে ছড়িয়ে পড়েছে মাংকিপক্স, আবারও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট টাইম : ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২