ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কৃষকদের ১ বিলিয়ন ইউয়ান ভাতা দেবে চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষি উত্পাদন জোরদারের লক্ষ্যে সম্প্রতি চীনের কেন্দ্রীয় সরকার কৃষকদের ১,০০০ কোটি ইউয়ান ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, কৃষকদের খাদ্যশস্য চাষে উত্সাহিত করার লক্ষ্যে এ অর্থ গ্রীষ্মকালীন ফসল ও শরত্কালীন চাষাবাদে ব্যবহৃত হবে।

প্রকৃত কৃষক, পারিবারিক খামার, কৃষি প্রতিষ্ঠানের মালিক এবং খাদ্যশস্যের সামাজিক সেবায় জড়িত ব্যক্তি ও সংস্থা এ ভাতা পাবে। চীনের সাধারণ শুল্ক প্রশাসনের উপাত্ত অনুসারে, গত এক দশকে চীনের পণ্য বাণিজ্যে আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ২০১২ সালের ২৪.৪ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ২০২১ সালে ৩৯.১ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

 একই সময়ে দেশের সেবা বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ৮০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তা ২০১২ সালের চেয়ে ৭০ শতাংশ বেশি। গত ১০ বছরে চীন ইইউ, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ঐতিহ্যিক বাণিজ্যিক অংশীদারদের সাথে সুষ্ঠু বাণিজ্য বজায় রাখার পাশাপাশি আসিয়ানের সদস্য দেশসমূহ, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার সাথেও বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে।

এর মধ্যে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশের সাথে বাণিজ্যের পরিমাণ ছিল চীনের মোট বাণিজ্যের ২৯.৭ শতাংশ। বিদেশি বাণিজ্যের উন্নয়ন এখন অনেক কঠিন পরিস্থিতির সম্মখীন হচ্ছে। চীনের উপবাণিজ্যমন্ত্রী সেং ছিউ পিং জানান, চীন বিদেশি বাণিজ্যের স্থিতিশীলতা ও উচ্চ গুনগত মানের উন্নয়নকে নিশ্চিত করবে।

সূত্র: সিআরআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কৃষকদের ১ বিলিয়ন ইউয়ান ভাতা দেবে চীন

আপডেট টাইম : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২