ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সোমবার ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি সোমবার (২৩ মে) ওমান সফরে যাবেন। শনিবার (২১ মে) ওমানের বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

 ওমান সফরকালে প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ প্রতিনিধিদল ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে।

ওমানের আল-আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠকের কথা রয়েছে। সেখানে তিনি দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ইরানীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওমান সফরের সময় প্রেসিডেন্ট রাইসি বেশকিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।

সুলতান কাবুস বিন সাঈদ আল-সাঈদের মৃত্যুর পর ২০২০ সালের জানুয়ারি মাসে হাইথাম বিন তারিক আল সাঈদ ওমানের সুলতান নিযুক্ত হন। গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম ওমান সফর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সোমবার ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২