ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কষ্ট করে বড় হওয়া’ অ্যান্থনি আলবানিজ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়ায় প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে লেবার পার্টি। লেবার নেতা অ্যান্থনি আলবানিজ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে বিবিসি জানিয়েছে।

কে এই আলবানিজ?

বিবিসি জানিয়েছে, ৫৯ বছর বয়সী আলবানিজ ‘আলবো’ নামে পরিচিত। তিনি বড় হয়েছেন কষ্ট করে । ছোট বয়সে বা কিশোর বয়সে বাবাকে পাননি তিনি।  ফলে সরকারী ব্যবস্থাপনায় বাড়িতে একা মায়ের সঙ্গে থেকেছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আলবানিজ। তার ভরণ পোষণ চলেছে প্রতিবন্ধি ভাতা দিয়ে।

আলবানিজ মনে করত তার বাবা তার জন্মের আগেই মারা যান। কিন্তু কৈশোর বয়সে পা দেওয়ার পর জানতে পারেন, ইউরোপে ভ্রমণের সময় তার মা আসলে একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান।

অবশেষে তিন দশক পর ইতালিতে তার বাবা কার্লো আলবানিজকে খুজে বের করেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে দেখা করেন বাবা ও তার সৎ ভাই-বোনদের সঙ্গে।

অ্যান্থনি আলবানিজ সবসময় বলেন তার মায়ের জন্য তিনি প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তার মা যেসব সুযোগ সুবিধা পাননি সেসব সুযোগ সুবিধা যেন তিনি পান সেগুলো যেন তিনি পান।

মায়ের প্রচেষ্টায় অ্যান্থনি আলবানিজ তার পরিবারের প্রথম সদস্য হিসেবে স্কুলের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন।

রাজনৈতিকভাবে অ্যান্থনি আলবানিজ ২৫ বছর যাবত সংসদ সদস্য হচ্ছেন। ২০১৯ সালে লেবার পার্টির চেয়ারম্যান হন তিনি।

১৯৯৬ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে লেবার পার্টি যখন ক্ষমতায় এসেছিল তখন অ্যান্থনি আলবানিজ সড়ক ও অবকাঠামো মন্ত্রী হন।

আলবানিজ অস্ট্রেলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবার পক্ষে থাকায় আরও বেশি জনপ্রিয়তা পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কষ্ট করে বড় হওয়া’ অ্যান্থনি আলবানিজ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২