ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঝড়ে লণ্ডভণ্ড বিহার, নিহত ৩৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিহারে ঝড়, বজ্রপাত ও ভারি বৃষ্টিতে ১৬ জেলায় অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের পরিবার প্রতি ৪ লাখ টাকা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর দফতর, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নির্ণয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

 ঝড়ে লণ্ডভণ্ড পরিস্থিতির কথা বিবেচনা করে শুক্রবারই দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘বিহারের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত ও প্রবল ঝড়-বৃষ্টিতে বহু লোকের মৃত্যু হয়েছে। যা দেখে আমি গভীরভাবে দুঃখিত। সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’

একইসঙ্গে মোদি রাজ্য সরকারের অধীনে স্থানীয় প্রশাসন দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে এবং ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আবহাওয়া দফতরের পাটনা কেন্দ্র থেকে জানানো হয়েছে, এই ঝড় এবং বৃষ্টিপাত আগামী দুই দিন চলবে। বিহার জুড়ে বিভিন্ন স্থানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে। পাশাপাশি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঝড়ে লণ্ডভণ্ড বিহার, নিহত ৩৩

আপডেট টাইম : ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২