ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফিনল্যান্ডে আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিনল্যান্ডে আজ শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। গতকাল শুক্রবার ফিনল্যান্ডের জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাসুম এই তথ্য জানিয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ মন্তব্য করে তাদের দেশে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছে গ্যাসুম।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা ইউলজানেন বলেন, ‘আমরা এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো বাধা আসবে না। আগামী মাসগুলোতে আমরা সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জেরে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এতে করে গত মাসে রাশিয়া জানায়, অবন্ধুসুলভ দেশগুলোকে তার দেশের গ্যাস কিনতে হলে ডলার নয় রুবলে বিল পরিশোধ করতে হবে। অন্যথায় গ্যাস সরবরাহ বন্ধ করা হবে।

বিবিসি বলছে, ফিনল্যান্ড রুবলে রাশিয়া থেকে গ্যাস কিনতে অস্বীকৃতি জানিয়েছে। এ ছাড়া পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের ঘোষণা দেওয়াও দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার একটি কারণ।
ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের বেশির ভাগই আমদানি করা হয় রাশিয়া থেকে। তবে দেশটির মোট জ্বালানি চাহিদার এক-দশমাংশের কম গ্যাস থেকে পূরণ হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে গত মাসে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। কারণ গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অসম্মতি জানিয়েছিল ওই দুই দেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফিনল্যান্ডে আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

আপডেট টাইম : ১২:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২