ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনের সংস্কৃতি কেন্দ্রে রুশ হামলার সমালোচনা জেলেনস্কির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (২০ মে) দেশটির পূর্বাঞ্চলের এক সাংস্কৃতিক কেন্দ্রে রুশ হামলার সমালোচনা করেছেন। এ হামলায় এক শিশুসহ সাতজন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় লাজোভা শহরে নতুন করে সংস্কার করা হাউস অব কালচারে রাশিয়া হামলা চালিয়েছে।

তিনি এর তীব্র সমালোচনা করে বলেন, দখলদাররা শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে তাদের শত্রু হিসেবে বিবেচনা করছে। এসব তাদের ক্ষেপণাস্ত্র কিংবা বোমা থেকে রক্ষা পাচ্ছে না।

জেলেনস্কি এ হামলাকে চরম মূর্খতা এবং চরম শয়তানি বলে উল্লেখ করেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ভিক্টর জাবাশতা ইউক্রেনের বার্তা সংস্থাকে জানান, হামলায় সাত ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে এখনও কেউ মারা যায়নি।

জেলেনস্কি একটি ভিডিও সরবরাহ করেন। এতে দেখা গেছে, আবাসিক ভবনের কাছের একটি বৃহৎ ভবন থেকে ধোঁয়ার কুন্ডলি উড়ছে। এর আগে এখান থেকে একটি বড়ো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর ধংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনের সংস্কৃতি কেন্দ্রে রুশ হামলার সমালোচনা জেলেনস্কির

আপডেট টাইম : ১২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২