ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২০ মে) দেশটির রাজধানী দামেস্কে এ হামলা চালায় দখলদার ইসরায়েলিরা। সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি শত্রুদের আগ্রাসনে তিনজন মারা গেছেন এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন সিরীয় সামরিক কর্মকর্তারা।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানিয়েছেন, তিনি শুক্রবার রাতে প্রচুর গোলমালের শব্দ পেয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় সিরিয়ার আকাশপ্রতিরক্ষা বাহিনীর তিন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন এবং আরও চার সদস্য আহত হয়েছেন।

এর মাত্র এক সপ্তাহ আগেই গত ১৩ মে সিরিয়ার মধ্যাঞ্চলে হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল ইসরায়েল। গত ২৭ এপ্রিল দামেস্কের কাছে তাদের আরেক হামলায় সিরিয়ার ছয় সেনাসহ প্রাণ হারান অন্তত ১০ জন। ২০২২ সালে এখন পর্যন্ত এটিই সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে প্রাণঘাতি হামলা।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ জন নিহত

আপডেট টাইম : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২