ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনে নতুন প্রজন্মের লেজার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে চলমান যুদ্ধে নতুন প্রজন্মের শক্তিশালী একটি লেজার অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া।

 বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী। খবর আলজাজিরার।

২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি নতুন অস্ত্র অবমুক্ত করেছিলেন। এগুলোর মধ্যে ছিল একটি নতুন  আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম পারমাণবিক ড্রোন, একটি সুপারসিনক অস্ত্র ও একটি নতুন লেজার অস্ত্র।

রাশিয়ার এই লেজার অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুতিন এই অস্ত্রকে ‘পেরেসভেট’ হিসেবে নামকরণ করেছেন।

সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা রুশ উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, পেরেসভেট ইতোমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র।

তিনি জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে পেরেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে। যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে।

মঙ্গলবার এমন একটি অস্ত্রের পরীক্ষা চালানোর কথা তুলে ধরে বরিসভ জানান, মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ৫ কিলোমিটার দূরে থাকা ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনে নতুন প্রজন্মের লেজার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া

আপডেট টাইম : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২