ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে লবণ কারখানার দেয়াল ধস,১২ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের গুজরাট প্রদেশের মোরবি জেলায় লবণ প্যাকেজিং কারখানার দেয়াল ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৮ মে)  জেলার হালভাদ জিআইডিসি এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই এমনটি জানিয়েছে।

গুজরাট রাজ্যের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ব্রিজেশ মের্জা জানান, হালভাদ শিল্প এলাকায় অবস্থিত সাগর সল্ট কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে কারখানার অন্তত ১২ জন শ্রমিক নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ রাজ্যের এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে এক টুইট বার্তায় তিনি বলেন, মোরবি জেলায় দেওয়াল ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।

এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে রুপি দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে লবণ কারখানার দেয়াল ধস,১২ জন নিহত

আপডেট টাইম : ০৬:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২