ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজভস্টালের আত্মসমর্পণকারীদের বাঁচার অধিকার নেই: রুশ সংসদ সদস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল পূর্ণ দখল করে নিয়েছে রাশিয়া। সেখানকার আজভস্টাল ইস্পাত কারখানায় আশ্রয় নেওয়া আড়াই শতাধিক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন। তাদের রাশিয়ায় নিয়ে গেছে রুশ বাহিনী।

তাদের বিষয়ে মঙ্গলবার রাশিয়ার সংসদ সদস্য লিওনিদ স্লাতস্কি বলেছেন, আত্মসমর্পণকারী ইউক্রেনের এসব সেনার বেঁচে থাকার অধিকার নেই। তাদের মেরে ফেলা উচিত।

এসব সেনার বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী ‘আজভ’ মিলিশিয়া যাদের রাশিয়া ‘নাৎসিবাদী’ হিসেবে উল্লেখ করেছে।

তবে মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য দেশটিকে ‘নাৎসিমুক্ত’ করা।

রুশ সংসদ সদস্য বলেন, রাশিয়া যদিও মৃত্যুদণ্ডের আইন সাময়িকভাবে স্থগিত রেখেছে; কিন্তু আজভ মিলিশিয়াদের হত্যা করার জন্য মৃত্যুদণ্ড আইনটি পুনর্বহাল করা উচিত।

স্লাতস্কি বলেন, ইউক্রেনের সেনারা মানবতার বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধ করেছে এবং আমাদের যুদ্ধবন্দিদের সঙ্গে যে পাশবিক আচরণ করেছে, তাতে তাদের বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় প্রয় ৬০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন।

সূত্র: আলজাজিরা, আল-আরাবিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজভস্টালের আত্মসমর্পণকারীদের বাঁচার অধিকার নেই: রুশ সংসদ সদস্য

আপডেট টাইম : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২