ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত গাড়িতে পুলিশ-প্রেস লেখা যাবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০১৬
  • ৪০৭ বার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, “প্রাতিষ্ঠানিক গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়িতে পুলিশ, প্রেস বা কোনো স্টিকার ব্যবহার করা যাবে না।”

বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, “আপনি পুলিশের লোক না হলেও যদি পুলিশের পোশাক পড়েন, সেটি কি বেআইনি নয়? সাংবাদিক না হয়েও সাংবাদিকের এজেন্ডা ঝোলালেন, সেটা কি বেআইনি নয়?”

রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহনে পুলিশ, প্রেস, সিটি করপোরেশন, আইনজীবী, ডাক্তার ইত্যাদি লেখা দেখা যায়।

পুলিশ কমিশনার বলছেন, “এরকম আলগা স্টিকার লাগালে হয়তো বেশিরভাগ সঠিক, কিন্তু কেউ কেউ এটির অপব্যবহারও করবে। হয়তো কোন সন্ত্রাসী এই সুযোগে এ ধরণের স্টিকার লাগিয়ে অপরাধ করবে। এটা তো আপনাদের পেশার জন্য গৌরবের হতে পারে না”

তাই কারো ব্যক্তিগত গাড়িতে এ ধরনের স্টিকার বা পরিচয় ব্যবহার না করার জন্য তিনি আহ্বান জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, “এটি তর্ক বিতর্কের বিষয় না। আমাদের উদ্দেশ্য সৎ। সন্ত্রাস দমন, মাদক ও জঙ্গি দমনের জন্য, যানজট সহনীয় করার জন্য সব পেশার মানুষকে অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করুন।”

কিন্তু এ ধরনের লেখার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে, তা তিনি জানাননি। অভিযোগ আছে, বেআইনি সুবিধা নিতে এ ধরনের স্টিকার লাগানো হয়।

এর আগেও এ ধরণের লেখা ব্যবহার না করতে আহ্বান জানিয়েছে পুলিশ।

বিআরটিএ আইন অনুযায়ী, গাড়ির নাম্বার প্লেটে শুধুমাত্র রেজিস্টেশন নাম্বার ছাড়া অন্য কোন ধরণের লেখা নিষেধ। যদিও বাংলাদেশের মোটরসাইকেল এবং গাড়িতে এ ধরণের লেখাও দেখা যায়।

এ ধরনের লেখা সম্বলিত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হলেও, কয়েকদিন পরে সেসব অভিযান থেমে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যক্তিগত গাড়িতে পুলিশ-প্রেস লেখা যাবে না

আপডেট টাইম : ১১:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০১৬