ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আপনার হার্ট দুর্বল কি না বুঝবেন যে লক্ষণে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সব বয়সীদের মধ্যেই দেখা দিচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা। অনিয়মিত জীবনযাপন হৃদরোগের অন্যতম কারণ।

আবার করোনায় আক্রান্ত হয়েও অনেকেই হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগেছেন এমনকি এখনো হয়তো ভুগছেন!

করোনা থেকে সেরে ওঠা অনেকের মধ্যেই হার্টের সমস্যা দেখা যাচ্ছে। এক্ষেত্রে হার্টবিট বেড়ে যাওয়া, ক্লান্তি, দুর্বলতা, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে অবশ্যই সতর্ক হতে হবে সবাইকে।

তার আগে জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে, আপনার হার্ট দুর্বল-

হঠাৎ করেই হৃদস্পন্দন বেড়ে যাওয়ার ঘটনা কিন্তু মোটেও স্বাভাবিক নয়। পালস রেট ৬০-১০০ এর মধ্যে থাকাটা স্বাভাবিক। তবে এর কমবেশি হলেই বুঝবেন আপনার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করতে পারছে না।

বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে শরীরে প্রকাশ পায় দুর্বলতা। তবে বিশ্রামে থাকার পরও যদি ক্লান্ত লাগে তাহলে কিন্তু বিষয়টি মোটেও সুবিধার নয়।

আসলে সারাদেহে অক্সিজেনসমৃদ্ধ রক্তকে পাম্প করে পৌঁছে দেয় হার্ট। তাই হার্ট দুর্বল হয়ে গেলে কিন্তু রক্ত ঠিকমতো সারা দেহে পৌঁছায় না। ফলে শরীরে দেখা দেয় দুর্বলতা ও ক্লান্তি।

প্রায়ই বুকে ব্যথার লক্ষণকে বেশিরভাগ মানুষই অ্যাসিডিটি ভেবে ভুল করেন। তবে বুকে ব্যথার সমস্যা নিয়ে হেলাফেলা করা মোটেও ঠিক নয়। কারণ এটি হতে পারে হৃদরোগের কারণ।

করোনা থেকে সেরে ওঠার পরও অনেক রোগী এখনো শ্বাসকষ্টে ভোগেন। হার্ট ঠিকমতো কাজ না করলে শ্বাসকষ্ট হতে পারে। তাই এই লক্ষণ দেখলেও অবহেলা করবেন না।

এছাড়া ঘাড়, চোয়াল, গলা, উপরের পেট বা পিঠে ব্যথা, মাথা ঘোরা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার লক্ষণও কিন্তু হৃদরোগের ইঙ্গিত দেয়। তাই সতর্ক থাকুন ও শারীরিক কোনো সমস্যাকেই উপেক্ষা করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপনার হার্ট দুর্বল কি না বুঝবেন যে লক্ষণে

আপডেট টাইম : ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২