ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিশা দেশাইয়ের সফরে যেসব বিষয় প্রাধান্য পেতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০১৬
  • ৩৭৯ বার

চতুর্থবারের মতো বুধবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই।

বুধবার থেকে শুরু হতে যাওয়া তিনদিনের সফরে তিনি নিরাপত্তা নিশ্চিতকরণসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়ক আলোচনা গুরুত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।

কূটনীতি বিশ্লেষকদের ধারণা, সমসাময়িক ইস্যু হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্তমতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস কর্মকর্তা, শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে দশম জাতীয় সংসদ

নির্বাচনের আগে বাংলাদেশে আসেন নিশা দেশাই। সে সময় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে।

এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন নিশা দেশাই। এবারের সফর একেবারেই ভিন্ন বলে বিশ্লেষকদের ধারণা।

এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

তবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বৈঠক যে হবে তা একপ্রকার নিশ্চিত।

সমসাময়িক ইস্যুতে সুশীল সমাজের সঙ্গেও বসতে পারেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে জুলহাজ মান্নান হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক গুপ্তহত্যার ঘটনা তদন্তে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে, নিশা দেশাইয়ের সফরে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নিরাপত্তা বিষয়ক আলোচনা থাকবে।

একইসঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর উদাহরণ টেনে সরকারি দলসহ দেশের সব রাজনৈতিক দলকে স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানাতে পারেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

নিশা দেশাইয়ের সফরে যেসব বিষয় প্রাধান্য পেতে পারে

আপডেট টাইম : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০১৬