ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ সব জল্পনা ব্যর্থ করে ভারতের ত্রিপুরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহার নাম ঘোষণা করল দল। তবে দলের এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না, তাদের কেউ কেউ মুখ্যমন্ত্রীর বাসভবনেই বিক্ষোভ দেখালেন।

শনিবার (১৪ মে) আগরতলার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে বৈঠক শেষে কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়, ত্রিপুরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডা. মানিক সাহা। বৈঠক শেষে উপস্থিত দলের কেন্দ্রীয় নেতারা মানিক সাহাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে এই নাম ঘোষণা করেন।
এরপর বিপ্লব কুমার দেব, ডা. মানিক সাহা সহ দলের অন্যান্য নেতারা আবার রাজভবনে যান নতুন মুখ্যমন্ত্রী মনোনয়নের সিদ্ধান্তের কথা জানানোর জন্য।

তখনই মুখ্যমন্ত্রীর বাসভবনের ভেতরে তীব্র প্রতিবাদ জানান ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সদস্য রামপ্রসাদ পাল। তিনি এই সিদ্ধান্ত মেনে নেননি বলে চিৎকার করে বলতে থাকেন। তখন অন্যরা তাকে শান্ত করার চেষ্টা করেন।

পরে এই বিষয়ে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত হয়তো কয়েকজন মেনে নিতে পারছেন না। তাই তারা এ ধরনের আচরণ করেছেন। তবে সকলেই দলে সৈনিক, তাই দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সবাইকে মেনে চলতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

আপডেট টাইম : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২