ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দৈনিক সংক্রমণ নেমে এল চার লাখে, মৃত্যু প্রায় সাড়ে ৮শ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শনিবার বিশ্বজুড়ে সংক্রমণ-মৃত্যুতে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৬৯৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ৮৪৬ জন।

এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৩ হাজার ৪৯৩ জন।

মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত-মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের হিসেবে শনিবার শীর্ষে ছিল তাইওয়ান। স্বায়ত্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডটিতে এ দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৪১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৪০ জনের।

অন্যদিকে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল রাশিয়া। শনিবার দেশটিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত অসুস্থতায় ভুগে এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৭ জন।

এছাড়া বিশ্বের আরও যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫০ হাজার ৪৩৮, মৃত ৪৮), জার্মানি (নতুন আক্রান্ত ৪০ হাজার ৯২৯, মৃত ৯৮), ইতালি (নতুন আক্রান্ত ৩৬ হাজার ৪২, মৃত ৯১), জাপান (নতুন আক্রান্ত ৩৯ হাজার ২২৮, মৃত ৩০) এবং ব্রাজিল (মৃত ৯০, নতুন আক্রান্ত ১৭ হাজার ৩৫৫)।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৪৪৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৮৭ হাজার ৭৬৬ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৭ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৩২৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দৈনিক সংক্রমণ নেমে এল চার লাখে, মৃত্যু প্রায় সাড়ে ৮শ

আপডেট টাইম : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২