ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অবশেষে সেই ‘হুমকি বাস্তবায়ন’ করল রাশিয়া!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদের আবেদন করলে ক্রেমলিন এর আগে প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছিল। অবশ্য কি প্রতিক্রিয়া জানান হবে তা স্পষ্ট করা হয়নি। তবে এসবের মধ্যে শুক্রবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। শনিবার অবশেষে দেশটিতে রাশিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিনগ্রিড  ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ স্থগিতের খবর নিশ্চিত করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ফিনগ্রিড জানিয়েছিল, ‘বাজারে বিক্রি করা বিদ্যুতের দাম পেতে সমস্যায় পড়ায়’ রাশিয়ার বিদ্যুৎ সংস্থা ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার খবর বের হয়েছিল ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চাওয়ায় তাদেরকে গ্যাস দেওয়া বন্ধ করে দেবে রাশিয়া। তবে গ্যাস নয় এখন ফিনল্যান্ডকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিতে যাচ্ছে রাশিয়া।

ফিনল্যান্ড অবশ্য রাশিয়ার কাছ থেকে তাদের পুরো চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ ক্রয় করে থাকে।

এদিকে, রাশিয়া সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদান ওই অঞ্চলের ‘সামরিকীকরণ’ ঘটাবে এবং ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন করলে মস্কো তার প্রতিক্রিয়া জানাবে।

অন্যদিকে, শনিবারের ন্যাটোর বৈঠকে সুইডেন ও ফিনল্যান্ড অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলে বিবিসি জানিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশ দুটি ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করবে কী না সেই সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অবশেষে সেই ‘হুমকি বাস্তবায়ন’ করল রাশিয়া!

আপডেট টাইম : ০৬:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২