ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ডিম আগে না মুরগি আগে’, ধাঁধার সঠিক উত্তর দিলেন সৌরভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দাদাগিরির পুরনো এপিসোড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গাঙ্গুলী বলে দিলেন— ‘ডিম আগে না মুরগি আগে এর সঠিক জবাব কী হবে।

কেউ না কেউ নিশ্চয়ই আপনাকে এর আগে প্রশ্ন করেছে— ‘ডিম আগে না মুরগি আগে’! আর আপনি কিছুতেই ভেবে বের করতে পারেননি এই ধাঁধার সঠিক জবাব কী হবে। কারণ মুরগি না এলে ডিম কোথা থেকে আসবে, আর ডিম না থাকলে মুরগিই বা কোথা থেকে আসবে। তবে সঠিক উত্তর কী হবে এবার তা বাতলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ‘দাদাগিরি’র মঞ্চে।

সম্প্রতি দাদাগিরির একটা পুরনো এপিসোড ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় সেটে হাজির বিশ্বনাথ বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা চক্রবর্তী। আর বিশ্বনাথকেই সৌরভ প্রশ্ন করেন— ডিম আগে না মুরগি? সেই জবাব দিতে পারেননি বিশ্বনাথ। তিনি ভেবেছিলেন প্রশ্নের আগে যেহেতু মুরগির আগে ডিম লেখা আছে, সেটিই হবে সঠিক জবাব।

কিন্তু সৌরভ বুঝিয়ে দেন, সঠিক উত্তর ‘ডিম’। কারণ  প্রশ্নে কোথাও বলা হয়নি মুরগির ডিমের কথাই বলা হচ্ছে। আর আমাদের ইতিহাস বলে— প্রথম ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছিল। আর ওটাই ছিল পৃথিবীর প্রথম প্রাণী। তাই উত্তরটা ‘ডিম’ই হবে।

প্রসঙ্গত ইংল্যান্ডের শেফিল্ড ও ওয়্যারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। তারা বলেছেন— মুরগির ডিমের খোলায় এক বিশেষ ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনটির নাম Ovocleidin, এটি ছাড়া ডিমের খোলা তৈরি হবে না। আর এই প্রোটিনটি শুধু মুরগির জরায়ুতেই তৈরি হয়। এখন মুরগি যদি আগে না আসত, তাহলে এ বিশেষ প্রোটিনটিও তৈরি হতো ফলে আসত না ডিমও।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ডিম আগে না মুরগি আগে’, ধাঁধার সঠিক উত্তর দিলেন সৌরভ

আপডেট টাইম : ০৬:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২