ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আজীবন ক্ষমতায় থাকতে নতুন আইন করছে আ.লীগ : খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০১৬
  • ৩৮৪ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, আজীবন ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নতুন নতুন আইন করছে, সংবিধান সংশোধন করছে। নির্বাচনের নামে তারা ভোট কেন্দ্র দখল করে জোর করে নিজেদের প্রার্থীদের বিজয়ী করছে। আর তাদের সহযোগিতা করছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন।

রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া। জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশের আয়োজন করে।

সরকার দেশের মানুষকে মানুষ মনে করে না অভিযোগ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে।

তিনি বলেন, মে দিবসে থেকে শিক্ষা নিতে হবে। রক্ত দিয়ে তারা অধিকার আদায় করেছে। আজ শ্রমিকরা মোটেও ভালো নেই। আজ তারা নির্যাতিত।

খালেদা জিয়া বলেন, রানা প্লাজা ধসে শ্রমিক মারা গেল। এখনো পর্যন্ত অনেককে ক্ষতিপূরণ দেয়া হয়নি। রানা প্লাজার জন্য অনেক টাকা তোলা হয়েছে। এসব টাকা কোথায় গেল? শ্রমিকরা কেন সে টাকা পেল না।

আওয়ামী লীগের সাত বছরের ক্ষমতায় ৩০ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের কষ্টের টাকা পাচার হলে কীভাবে উন্নয়ন হবে? উন্নয়নের নামে প্রকল্প নিয়ে সে টাকা লুটপাট করা হয় বলেও দাবি করেন খালেদা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আজীবন ক্ষমতায় থাকতে নতুন আইন করছে আ.লীগ : খালেদা

আপডেট টাইম : ১১:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০১৬