ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অন্য দেশও ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে: পেন্টাগন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘ইউক্রেনীয়দের তাদের দেশকে রক্ষা করতে সহায়তা করার জন্য’ যুক্তরাষ্ট্র দেশটির সামরিক বাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে স্বীকার করেছে পেন্টাগন। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্য দেশও ইউক্রেনকে রাশিয়ান সৈন্য সম্পর্কে তথ্য সরবরাহ করেছে বলে জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র জন কিরবি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেন অনেক দেশের গোয়েন্দা তথ্য একত্রিত করে। যুক্তরাষ্ট্র ‘ইউক্রেনীয়দের কাছে গোয়েন্দা তথ্যের একমাত্র উৎস নয়’।

তিনি বলেন, আমরা ইউক্রেনীয় বাহিনীর গোয়েন্দা তথ্য সরবরাহের একমাত্র উৎস নই।  তারা অন্য দেশগুলো থেকেও গোয়েন্দা তথ্য পেয়েছে। তাদের নিজেদেরও গোয়েন্দা তথ্য সংগ্রহের দারুণ উৎস রয়েছে।

তিনি আরও বলেন, তারা যদি সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় তিনি বলেন, ইউক্রেনই ‘সিদ্ধান্ত নিয়েছে’ কিভাবে তারা মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করবে। এ সময় তারা অন্য দেশের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়ার সময় সতর্ক থাকার গুরুত্বের ওপরও জোর দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী যেন তাদের নিজেদের সামর্থ্যের মধ্যে সর্বোত্তম আত্মরক্ষাকে সামঞ্জস্যপূর্ণ এবং কার্যকর করতে পারে; সেজন্য আমরা (ইউক্রেনীয়দের) রাশিয়ান ইউনিট সম্পর্কে প্রাসঙ্গিক এবং সময়োপযোগী তথ্য সরবরাহ করেছি বলেই মনে করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অন্য দেশও ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে: পেন্টাগন

আপডেট টাইম : ১১:৫২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২