ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চীনে ভবন ধসে নিহত ৫৩ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে।

গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটে, তারপর থেকে কয়েকদিন ধরে চলা উদ্ধারকাজের পর শুক্রবার সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা জানায়।

সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে একজনকে ঘটনার ৫ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার পর উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

এ ঘটনায় ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার জন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ হলো ভুল নথিপত্র সরবরাহ করার।

চীনে আগেও ভবন ধসের এমন অনেক ঘটনা ঘটেছে। দুর্বল অবকাঠামো, নিরাপত্তা অব্যবস্থাপনা এবং স্থানীয় কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চীনে ভবন ধসে নিহত ৫৩ জন

আপডেট টাইম : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২