ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সিম নিবন্ধনে সময় বাড়লো ৩১ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬
  • ৫০৭ বার

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সময় বাড়লো ৩১ দিন। আগামী ৩১ মে রাত রাত ১২টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনরায় সিম নিবন্ধন করা যাবে।

তবে ১ মে যেকোনো সময়ের জন্য অনিবন্ধিত সিমগুলো তিন ঘণ্টা বন্ধ থাকবে।

শনিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘোষণা দেন।

তিনি বলেন, ৩১ মে রাত ১২টার পর থেকে নিবন্ধিত সিম ছাড়া সব সিম বন্ধ হবে স্থায়ীভাবে। এ সিমগুলো পরবর্তী ১৫ মাসের জন্য বিক্রি করতে পারবে না কোনো মোবাইল

কোম্পানি।

এর আগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তারানা হালিম। এ বিষয়ে আজ শনিবার বিকেলে ঘোষণা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীতে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘বাংলাদেশে টাওয়ার ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছিলেন, যারা সিম নিবন্ধন করতে পারেননি, তারাও নিবন্ধন করতে পারবেন। এ ব্যাপারে আজ বিকেল ৫টার দিকে জানানো হবে।

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ’র (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির ও বিভিন্ন মোবাইল অপারেটররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিম নিবন্ধনে সময় বাড়লো ৩১ দিন

আপডেট টাইম : ১১:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬