ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবার রাশিয়ার দুই জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

সেনাপ্রধান চিফ অব জেনারেল স্টাফ ভেলারি জুলুঝিনি এমন দাবি করে বলেন, রাশিয়ার দুটি র‌্যাপ্টোর ক্লাস জাহাজ আজ (সোমবার) ভোরে স্ন্যাক আইল্যান্ডের কাছে ধ্বংস করা হয়েছে।

এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।

ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কৃষ্ণ সাগরে টহলরত রাশিয়ার দুটি টহল জাহাজ লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালানো হচ্ছে। এই হামলায় ড্রোনের মাধ্যমে মিসাইল ছুড়তে দেখা যায়।

এদিকে ইউক্রেনের হামলায় নিজেদের জাহাজ ধ্বংস হওয়ার বিষয়টি নিয়ে এখনো কোনো কিছু জানায়নি রাশিয়া।

এর আগে ইউক্রেনের ছোড়া নেপচুন মিসাইলে রাশিয়ার বিশাল যুদ্ধ জাহাজ মস্কভা কৃষ্ণ সাগরের অতল গভীরে তলিয়ে গিয়েছিল।

যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল জাহাজে আগুন লাগে। এরফলে সেখানে বিস্ফোরণ হয়ে জাহাজটি ক্ষতিগস্ত হয়ে ডুবে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবার রাশিয়ার দুই জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

আপডেট টাইম : ০৪:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২