ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঈদের রেসিপি: শামি কাবাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের বাহারি খাবারের আয়োজনে কাবাব না থাকলে কি চলে? বিভিন্ন ধরনের কাবাবের মধ্যে শামি কাবাব সবারই পছন্দের। এটি খেতে খুবই মজাদার। আবার তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নিন শামি কাবাব তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. গরুর মাংসের কিমা ১ কাপ
২. ছোলার ডাল বাটা আধা কাপ
৩. আদা বাটা ১ চা চামচ
৪. এলাচ ২-৩টি
৫. দারুচিনি ২টি
৬. রসুন বাটা আধা চা চামচ
৭. আস্ত গোলমরিচ পরিমাণমতো
৮. ডিম ১টি
৯. তেল পরিমাণমতো
১০. পুদিনা পাতা পরিমাণমতো
১১. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
১২. লবণ পরিমাণমতো ও
১৩. ময়দা সামান্য।

পদ্ধতি

প্রথমে গরুর মাংসের কিমার সঙ্গে আদা বাটা, এলাচ, দারুচিনি, রসুন বাটা, আস্ত গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ করা কিমা ব্লেন্ড করে একেবারে মিহি করে নিতে হবে।

এবার একটি পাত্রে মিহি করা মাংসের মধ্যে ডিম, ছোলার ডাল বাটা, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, ময়দা ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন।

এরপর হাতের তালুতে সামান্য তেল মেখে মিশ্রণ অল্প করে নিন। তারপর গোল করে চেপে কাবাবের আকৃতি করে নিন।

এবার চুলায় একটি ফ্রাইপ্যানে তেল গরম করে ছেড়ে দিন। বাদামিরঙা হয়ে এলে একটি পাত্রে তুলে রাখুন। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার শামি কাবাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঈদের রেসিপি: শামি কাবাব

আপডেট টাইম : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২