ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গরমে পুড়ছে ভারত, তাপমাত্রা ৪৭ ডিগ্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্চের শেষ থেকেই শুরুটা হয়েছিল চলতি বছর। তাপমাত্রা বাড়া শুরু হয় মার্চ থেকে গোটা উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে। দেশটির উত্তরপ্রদেশে শুক্রবার তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, গত ১২২ বছরের উষ্ণতম রেকর্ড ভেঙেছে মার্চে মাস। এপ্রিল থেকে পারদ আরও বাড়তে শুরু করে। গত কয়েক দিন ধরেই হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরম। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে। তবে সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। শুক্রবার ওই শহরে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস।

গত ২০ বছরে এত উষ্ণ এপ্রিল দেখেনি প্রয়াগরাজ। ১৯৯৯ সালে এপ্রিলে একবার এখানকার তাপমাত্রা ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এপ্রিলে এতো ভয়াবহ গরম আগে কখন দেখিনি শহরবাসী।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ মে পর্যন্ত প্রয়াগরাজের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। প্রবল গরম থাকবে দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের পশ্চিম ভাগেও। তবে ২-৪ মে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানার কিছু অংশে বৃষ্টি হতে পারে বলেছে আবহাওয়া দফতর। ওই সময়ে ওই সব এলাকার তাপমাত্রা কিছুটা কমে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

কোনো সমতল এলাকার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁলে সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়। পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে ভয়াবহ তাপপ্রবাহের পরিস্থিতি হয়, যা শুক্রবার প্রয়াগরাজে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গরমে পুড়ছে ভারত, তাপমাত্রা ৪৭ ডিগ্রি

আপডেট টাইম : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২