ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হুমকির পর রাশিয়ার দাবি মেনে নেয়ার ইঙ্গিত ইউরোপের দুই গ্যাস কোম্পানির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের দুটি বড় জ্বালানি প্রতিষ্ঠান জার্মানির ইউনিপার ও অস্ট্রিয়ার ওএমভি জানিয়েছে, তারা গ্যাসের দাম কিভাবে পরিশোধ করবে সে বিষয়টি নিয়ে গ্যাসপ্রোমের সঙ্গে কথা বলছে।

পোল্যান্ড ও বুলগেরিয়ায় রাশিয়া গ্যাস পাঠানো বন্ধ করে দেওয়ার পর ইউরোপের বড় দুটি গ্যাস কোম্পানি গ্যাসপ্রোমের সঙ্গে আলোচনায় বসেছে।

রুবলে গ্যাসের দাম না দিলে, পোল্যান্ড-বুলগেরিয়ার পর ‘বন্ধু নয়’ এমন আরও দেশের কাছে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

তবে রাশিয়ার গ্যাস রুবলে কিনলে ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে।

ফলে এ দুটি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কিভাবে নিষেধাজ্ঞা লঙ্ঘন না করেও রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা যাবে সে বিষয়টিই এখন খুঁজে বের করার চেষ্টা করছেন তারা।

এ ব্যাপারে জার্মানির ইউনিপার কোম্পানি জানিয়েছে, আমরা মূল্য পরিশোধের বিষয়টি এমনভাবে পরিবর্তন করতে যাচ্ছি যা নিষেধাজ্ঞাও লঙ্ঘন করবে না এবং রাশিয়ার জারিকৃত ডিক্রিও মেনে নেওয়া যাবে।

তবে তারা জানিয়েছে, আপাতত ইউরোতে গ্যাসের দাম দেওয়ার বিষয়েই তারা আলোচনা করবে। বিষয়টি নিয়ে জার্মান সরকারের সঙ্গেও তারা আলোচনা করবে।

অন্যদিকে অস্ট্রিয়ার ওএমভি জানিয়েছে, গ্যাসপ্রোম যেভাবে গ্যাসের দাম দিতে বলেছে আমরা সেটি পর্যবেক্ষণ করেছি। এখন নিষেধাজ্ঞার বিষয়টি মেনে চলার পাশপাশি কিভাবে গ্যাস কেনা যায় সেটি দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হুমকির পর রাশিয়ার দাবি মেনে নেয়ার ইঙ্গিত ইউরোপের দুই গ্যাস কোম্পানির

আপডেট টাইম : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২