ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কলকাতার একটি হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপন করছে রোবট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার একটি হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপন করছে রোবট। ইস্পাত এই মানবের নাম দ্য ভিঞ্চি। সম্প্রতি কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে বিশেষ এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

হাসপাতালের চার ইউরোলজিস্ট ডা. অমিত ঘোষ, ডা. সুরিন্দর সিং ভাটিয়া, ডা. বিনয় মহিন্দ্রা এবং ডা. ত্রিদিবেশ মণ্ডল কিডনি প্রতিস্থাপন কাজের তত্ত্বাবধান করেছেন। গত ছয় মাসে ৪ জনের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছে রোবট দ্য ভিঞ্চি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কলকাতার আরও চারটি বেসরকারি হাসপাতালে রয়েছে এমন চারটি রোবট। ডা. অমিত ঘোষ বলেছেন, যার শরীরে কিডনি বসানো হয়, তার তলপেটে প্রায় ১০ ইঞ্চি ছিদ্র করতে হতো। কিন্তু রোবটের কল্যাণে মাত্র দেড় ইঞ্চি ছিদ্রতেই সেই কাজ হয়ে যাচ্ছে।

২৫ বছরের সোমনাথ গুছাইত (পরিবর্তিত নাম) ভুগছিলেন কিডনির অসুখে। গত ১৯ এপ্রিল তার শরীরে কিডনি বসিয়েছে ‘দ্য ভিঞ্চি’। রোবটের হাতে অস্ত্রোপচারের সংবাদে প্রথমে ভয় পেয়েছিল সোমনাথের পরিবার। তবে এখন তারা বলছেন, এত দ্রুত সেরে উঠবে ভাবতেও পারিনি।

চিকিৎসকদের ভাষ্য, রোবটের হাত এতই নিখুঁত যে কিডনি প্রতিস্থাপনে জটিলতা অনেক কম। রক্তক্ষরণ নামমাত্র, এমনকি রোগী সুস্থও হচ্ছেন অনেক দ্রুত।

সাধারণত কিডনি অস্ত্রোপচারে ভারতে খরচ হয় ১০ লাখ টাকা। রোবট প্রতিস্থাপনে খরচ হয় দুই লাখের কিছু বেশি। আগামী দিনে অস্ত্রোপচারের সংখ্যা বাড়লে এই খরচ অনেকাংশে কমবে বলে আশা করছেন চিকিৎসকরা।

নতুন এই রোবটের দু’টি হাতের একটিতে রয়েছে উচ্চ মেগাপিক্সেলের থ্রিডি ক্যামেরা, যা ছোট এক ছিদ্রের মাধ্যমে পেটে ঢুকে যায়। স্ক্রিনে রোগীর পেটের ভেতরের ঝকঝকে ছবি দেখতে পান চিকিৎসক। রোবটের অন্য হাত অস্ত্রোপচার করে। আমেরিকা থেকে আমদানি করা হয়েছে এসব রোবট। দ্য ভিঞ্চির হাত চলে প্রায় মানুষের মতোই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কলকাতার একটি হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপন করছে রোবট

আপডেট টাইম : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২