ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনের কয়েকটি শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি রাশিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের কয়েকটি শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণেও বিষয়টির ইঙ্গিত পাওয়া গেছে। খবর বিবিসির।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী ইউক্রেনের খেরসন অঞ্চল এবং খারকিভ, ঝাপরোজজিয়া ও মাইকোলাইভ শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দাবি করেছেন যে, মারিউপোলের লড়াইও সমাপ্ত হয়েছে। রাশিয়ানদের নিয়ন্ত্রণে নেওয়া এলাকাগুলোর মধ্যে খেরসনেই বেশি মানুষ বসবাস করে।

মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন যে, অধিকৃত এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন রাশিয়ানরা।

এদিকে রাশিয়ার বেলগোরোড শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

বুধবার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সামাজিকমাধ্যম অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে বুধবার রাত ৩টা ৩৫ মিনিটে তার ঘুম ভেঙেছে।

তিনি আরও জানান, যখন তিনি সামাজিকমাধ্যমে পোস্ট দিচ্ছিলেন, তখন আরও তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনের কয়েকটি শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি রাশিয়ার

আপডেট টাইম : ১০:১৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২