ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন বরিস-মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) প্রকাশ করেছেন। যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে, সমর্থন করে এবং অর্থায়ন করে বা সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেন তারা। -এনডিটিভি

শুক্রবার দুই নেতার মধ্যে বৈঠকের পর ভারত-ইউকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল এবং অবকাঠামো নির্মূল করতে, সন্ত্রাসবাদী নেটওয়ার্ক এবং তাদের অর্থায়নের চ্যানেলগুলিকে ব্যাহত করতে এবং সন্ত্রাসীদের আন্তঃসীমান্ত চলাচল বন্ধ করতে সকল দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। তারা মুম্বাই এবং পাঠানকোট হামলা সহ ভারত ও যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছে।

তারা সন্ত্রাসী হামলার অপরাধীদের পদ্ধতিগতভাবে এবং দ্রুত বিচারের আওতায় আনার গুরুত্বের উপর জোর দেন এবং বিশ্বব্যাপী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এবং ব্যক্তিদের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিতে একত্রে কাজ করতেও সম্মত হন। তারা সন্ত্রাস দমনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে চলমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।যার মধ্যে সন্ত্রাসী সংগঠন এবং ব্যক্তিদের বিষয়ে তথ্য ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়ও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন বরিস-মোদি

আপডেট টাইম : ০৯:৫১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২